সৌরভ গাঙ্গুলির বায়োপিকে হৃত্বিক!

সৌরভ গাঙ্গুলির বায়োপিকে হৃত্বিক!

উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৪৯

বলিউডে চলছে বায়োপিকের জোয়াড়। সেই জোয়াড়ে সৌরভ গাঙ্গুলিরও নাম এসেছে। সম্প্রতি গুঞ্জনে শোনা যাচ্ছে, বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর নাকি সৌরভ গাঙ্গুলির বায়োপিক করার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। যদিও সৌরভ নিজে সে কথা অস্বীকার করেছেন।

সৌরভের বায়োপিকের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই হৃত্বিকের নাম প্রকাশ্যে আসছে। সৌরভ ভক্তরা বলছেন, সৌরভের চরিত্রে মানানসই হবে হৃত্বিক। সৌরভ অবশ্য করণ জোহরের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছেন। সঙ্গে এটাও বলেছেন, বায়োপিক নিয়ে করণের সঙ্গে তার কোনও কথা হয়নি। দু’জনের মিটিং হয়েছে অন্য কোনও বিষয় নিয়ে।

তবে সৌরভ ভক্তরা এই যুক্তি মানতে নারাজ। ধোনি, কপিল, আজহারুদ্দিনের পর এবার সৌরভের বায়োপিক আসছে। এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত সৌরভ ভক্তরা। আর সেই বায়োপিকে হৃত্বিককেই দেখা যাবে বলে ধরে নিয়েছেন কেউ কেউ।

এর আগে শোনা গিয়েছিল, ডিজিটাল প্লাটফর্ম-এর জন্য সৌরভের বায়োপিক প্রকাশ করতে পারে। একতা কাপুরের উদ্যোগে সেই বায়োপিক হওয়ার খবর ছড়িয়েছিল। কিন্তু শেষমেশ সৌরভের কোনও বায়োপিক প্রকাশ পায়নি। এবার কি করণ জোহর উদ্যোগ নেবেন সৌরভের বায়োপিক তৈরির! দেখা যাক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading