আসছে ‘শাহেনশাহ,’ মুক্তি ৬ মার্চ
উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৪৯
ঢালিউডের আলোচিত ছবি ‘শাহেনশাহ’। বেশ কয়েকবার মুক্তির তারিখ দিয়েও নির্দিষ্ট সময়ে মুক্তি পায়নি ছবিটি। অবশেষে আলোর মুখ দেখবে ছবিটি। আগামী ৬ মার্চ সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘শাহেনশাহ’। শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন
ঢাকাই সুপারস্টার শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও সদ্য বিবাহিতা রোদেলা জান্নাত।
ছবিটির প্রযোজক সেলিম খান জানিয়েছেন, সিনেমা হলের মালিক, বুকিং এজেন্টদের অনুরোধে ৬ মার্চ ‘শাহেনশাহ’ মুক্তি দিচ্ছি। এ বিষয়ে প্রযোজক সমিতিতে আবেদন করেছি।
শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি।

