পঙ্গুত্বের শঙ্কায় সুমন

পঙ্গুত্বের শঙ্কায় সুমন

উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৪৯

শ্রোতাপ্রিয় ব্যান্ডদল অর্থহীনের প্রতিষ্ঠাতা ও দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন। কেউ তাকে ডাকেন বেজবাবা, কেউ আবার ডাকেন বি টু। ব্যান্ডপ্রিয় শ্রোতাদের কাছে দারুণ প্রিয় তিনি। কিন্তু প্রিয় এই শিল্পী শারীরিকভাবে গুরুতর অসুস্থ।

ক্যান্সার ও দুর্ঘটনার জন্য এ পর্যন্ত তার শরীরে ১৫টির বেশি অস্ত্রোপচার হয়েছে। তার মেরুদণ্ডের হাড় ভাঙা। এ কারণে দুটি ডিস্ক বসানো হয়েছে। মেরুদণ্ডের জন্যই আবার অস্ত্রোপচার দরকার। কিন্তু অস্ত্রোপচার নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি। কারণ এতে পঙ্গুত্ব বরণের আশঙ্কা রয়েছে তার! গতকাল (২৫ ফেব্রুয়ারি) সাইদুস সালেহীন খালেদ সুমন তার ফেসবুকে এ শঙ্কার কথা জানান। এতে তিনি লিখেনে— ‘আমার শরীর ভালো না। আমি সারাদিন বিছানায় শুয়ে থাকি। আমার স্পাইনের অবস্থা খুব খারাপ। ১৯ তারিখে জার্মানি যাচ্ছি সার্জারির জন্য। যদিও ডাক্তাররা খুব একটা আশাবাদী নয়। সার্জারি আনসাকসেসফুল হলে আমার সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবার সম্ভাবনা আছে। দেখা যাক কি হয়। সবাই দোয়া করবেন।’

দীর্ঘ সংগীত ক্যারিয়ারে কখনো চলচ্চিত্রে প্লেব্যাক করেননি সুমন। অবশেষে গুণী নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের হাত ধরে প্লেব্যাক করেছেন এই শিল্পী। ‘প্রথম’ শিরোনামে গাওয়া গানটি সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading