পৃথ্বীরাজকে উৎসর্গ করে নাটক

পৃথ্বীরাজকে উৎসর্গ করে নাটক

উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ০১

গত বছরের শেষের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান  তরুণ সংগীতশিল্পী পৃথ্বীরাজ। এরপর তাকে উৎর্স করে নির্মিত হয়েছে বেশকিছু গান। এবার তাকে উৎসর্গ করে নির্মিত হয়েছে একক নাটক।   যার নাম ‘স্বপ্ন বিলিয়ে যাই’। এতে প্রয়াত এই শিল্পীর সংগীতায়োজনে ‘একি ঘোর’ শিরোনামের একটি গানও থাকছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তৌফিক এলাহী।

গল্পে দেখা যাবে, শিশু অধিকার নিয়ে গবেষণার কাজে দেশে এসে পুরান ঢাকার অলি-গলিতে স্বপ্ন ফেরি করে বেড়ায় তমাল। পরিচয় হয় বিভার সঙ্গে। শিশুদের মতো বিভাও স্বপ্ন দেখে। তবে বাঁধা হয়ে দাঁড়ায় পুঁজিপতি মাহমুদ। এভাবেই পুঁজি ও পেশী শক্তির বিরুদ্ধে ঘাত-প্রতিঘাত নিয়ে এগিয়ে যায় তমাল-বিভার গল্প।

‘স্বপ্ন বিলিয়ে যাই’ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, আজমেরি আশা, মাজনুন মিজান, মুশফিক ফারহানসহ অনেকে।

 নির্মাতা তৌফিক এলাহী বলেন, ‘একি ঘোর’ আমার লেখা প্রথম গান। আমি গানটিতে যে ধরনের সংগীত চেয়েছিলাম, পৃথ্বী তা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। নাটক ছাড়াও আমার একটি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও সে সংগীত করেছে। অসময়ে তার এভাবে চলে যাওয়াটা সত্যি দুঃখজনক। এ নাটকটি পৃথ্বীরাজকেই উৎসর্গ করছি।’

নির্মাতা আরও জানান, আগামীকাল শুক্রবার রাত ৯টায় ‘স্বপ্ন বিলিয়ে যাই’ নাটকটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading