ক্রিকেটার মিরাজের বাসায় চুরি

ক্রিকেটার মিরাজের বাসায় চুরি

উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ০১

ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের বাসায় চুরি হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে মিরাজের ফ্ল্যাট থেকে চুরি হয় ২৭ ভরি স্বর্ণালংকার এবং ৬ হাজার মার্কিন ডলার। খোঁজ নিয়ে জানা যায়, মিরপুরের বিজয় রাকিন সিটির একটি ফ্ল্যাটে থাকেন মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্ট চলার কারণে দলের সব খেলোয়াড়ের মতো টিম হোটেলে ছিলেন মিরাজও। সেখানে তার সঙ্গে ছিলেন স্ত্রী রাবেয়া আখতার। তাই গত পাঁচ দিন তাদের ফ্ল্যাট ফাঁকা ছিল।

গতকাল তারা বাসায় ফিরে চুরির বিষয়টি বুঝতে পারেন। মিরাজের পারিবারিক সূত্রে জানা যায়, বাসায় তার মায়ের সাত ভরি এবং স্ত্রীর ২০ ভরি স্বর্ণালংকার চোর নিয়ে গেছে। এই স্বর্ণালংকারের বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। তার বাসা থেকে ৬ হাজার মার্কিন ডলারও নিয়ে গেছে চোর। বাংলাদেশি মুদ্রায় যা ৫ লাখ ১০ হাজার টাকা। এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বলেন, ‘মিরাজের বাসায় চুরির ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই ভবনটি এখনো আন্ডার কন্সট্রাকশনে আছে। তাই সিসিটিভি ক্যামেরা লাগানো নেই। চুরির ঘটনার বিষয়টি গুরত্বের সাথে তদন্ত করা হচ্ছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading