দক্ষিণ আফ্রিকার দুঃসংবাদ, দলে নেই রাবাদা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৫৩

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একদিন আগেই দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। গ্রোইন ইনজুরির কারণে খেলা হচ্ছে না দলের সেরা পেসার কাগিসো রাবাদার। শুধু তাই নয়, প্রোটিয়াদের আসছে ইন্ডিয়া সফরে ওয়ানডে সিরিজেও ছিটকে গেছেন তিনি। এমনকি আইপিএলে ৩০ মার্চ দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

ক্রিকেট সাউথ আফ্রিকা এক বিবৃতিতে জানানো হয়, অজিদের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজেই চোট পান রাবাদা। যদিও তিন ম্যাচে ১১ ওভার বল করে মাত্র ২ উইকেটের বিনিময়ে ১১৪ রান দিয়েছেন। তবে এই চোটের কারণে এখন তাকে চার সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে।

গ্রোইনে অবশ্য এটাই রাবাদা প্রথম বড় কোনো ইনজুরি। তবে ২০১৮ সাল থেকেই কোনো না কোনো চোটে ভুগছেন এই ডানহাতি বোলার। স্ট্রেস ইনজুরির কারণে তিনি ২০১৮ সালে আইপিএল খেলতে পারেননি। আর গত বছর তো টুর্নামেন্টটির মাঝ পথে ইনজুরির আঘাতে চলে আসেন। যেখানে বিশ্বকাপে ভালো পারর্ফম করতে পারেননি।

রাবাদার পরিবর্তে দ.আফ্রিকা এখনও কোনো খেলোয়াড়ের নাম দেয়নি। যেখানে আজ (শনিবার, ২৯ ফেব্রুয়ারি) পার্লে সিরিজের প্রথম ওয়ানডেতে অজিদের মুখোমুখি হবে স্বাগতিকরা। আর ১২ মার্চ থেকে ভারত সফরের সিরিজ শুরু হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading