প্রভাসের নায়িকা দীপিকা!

প্রভাসের নায়িকা দীপিকা!

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ০৩

নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস। পরিচালক নাগ অশ্বিনের পরবর্তী ছবিতে প্রধান চরিত্রে থাকছেন তিনি। এরইমধ্যে শোনা যাচ্ছে, এই দক্ষিণী ছবিতে প্রভাসের বিপরীতে নায়িকা হতে পারেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন।

নাগ অশ্বিন দক্ষিণে বড় নাম। তাঁর আগের ছবি ‘মহানতি’ বক্স অফিস হিট তো বটেই, তিনটি জাতীয় পুরস্কারও জিতেছিল। আর ‘বাহুবলী’র পরে প্রভাসের জনপ্রিয়তা নিয়ে কারও সন্দেহ নেই। দীপিকা রাজি হলে, ছবিটি নিয়ে দর্শক নিঃসন্দেহে আগ্রহী হবেন।

বলিউডের প্রথম সারির নায়িকারাও ক্রমশ দক্ষিণী ছবির দিকে ঝুঁকছেন। আলিয়াকে দেখা যাবে রাজামৌলীর ‘ট্রিপল আর’-এ। এ দিকে আবার প্রভাসও হিন্দি ইন্ডাস্ট্রিতে পা রেখে ফেলেছেন। ‘সাহো’র পরে পূজা হেগড়ের সঙ্গে একটি ছবি করছেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading