বগুড়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

বগুড়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ১৯

বগুড়ায় বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ মঙ্গলবার (০৩ মার্চ) দুপুর ১২টায় র‌্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক মাদক কারবারি সদর ইপজেলার মালগ্রাম উত্তরপাড়ার বাসিন্দা জীবননেছা (২২)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার (০২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মালগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মোট ৯০ পিস ইয়াবা, একটি মোবাইল, দু’টি সিমসহ জীবননেছাকে আটক করা হয়।

র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী (সহকারী পুলিশ সুপার) বলেন, আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বগুড়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading