‘হইচই’-এ মিথিলার ‘একাত্তর’
উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ মার্চ ২০২০ । আপডেট ২১ঃ০৫
স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ ইন্ডিয়ান প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক ওয়েব সিরিজ ‘একাত্তর’। আর এতে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ওয়েব সিরিজে দেখা যাবে এই অভিনেত্রীকে। তানিম নূরের পরিচালনায় ‘একাত্তর’র গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, নুসরাত ইমরোজ তিশা, মোস্তফা মনোয়ার, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা মার্টিনসহ অনেকে। এ উপলক্ষে আগামী ৫ মার্চ রাজধানীর একটি মিলনায়তনে এর কলাকুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন পরিচালক ও প্রযোজক। আর ওইদিনই প্রকাশ হবে এর ট্রেলার।

