করোনা’র ঝুঁকি থাকলে পাকিস্তান সফর বাতিল

করোনা’র ঝুঁকি থাকলে পাকিস্তান সফর বাতিল

উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ মার্চ ২০২০ । আপডেট ২১ঃ০৫

করোনাভাইরাস নিয়ে এখন আতঙ্কিত পুরো বিশ্ব। রোগটি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। উদ্বিগ্ন হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। আপাতত বিসিবির চিন্তা পাকিস্তানের কারণে। এমনিতেই দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আছে নানান প্রশ্ন, এবার তাতে যুক্ত হয়েছে করোনাভাইরাস আতঙ্ক। কারণ চীন ছাড়িয়ে পাকিস্তানের ছড়িয়ে পড়ছে মানবঘাতী করোনা ভাইরাস।

সর্বশেষ হিসেব অনুযায়ী, করোনাভাইরাস কারণে মৃতের সংখ্যা ৩ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ হাজার মানুষ। এর মধ্যে পাকিস্তানে ৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটির করাচিতে প্রায় সব স্কুল ১৩ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। ওই অঞ্চলে এখন পর্যন্ত ২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

এর মধ্যেই পাকিস্তানে তৃতীয় ধাপে সফরে যাবে বাংলাদেশ। এই সফরে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলার কথা টাইগারদের। আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিসিবি। সেই সঙ্গে এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনাও করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তানের করোনা ভাইরাস নিয়ে বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমাদের কাছে খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে এবং এ ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এ ব্যাপারে আমরা পিসিবির সঙ্গে কথা বলব এবং যদি কোনো ঝুঁকি দেখি তাহলে অবশ্যই আমরা পাকিস্তান সফরে দল পাঠাবো না। তবে এখনই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading