বৃষ্টির জন্য পুড়লো ইংল্যান্ড, ফাইনালে ইন্ডিয়া

বৃষ্টির জন্য  পুড়লো ইংল্যান্ড,  ফাইনালে ইন্ডিয়া

বৃষ্টির জন্য  পুড়লো ইংল্যান্ডের,  ফাইনালে ইন্ডিয়া

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠার জন্য মাঠে আসে ইংল্যান্ড-ইন্ডিয়ার ৬০ হাজার দর্শক।   তবে বৃস্টির কারণে ম্যাচ গড়াতে পারেনি মাঠে।  আর তাতেই ভাগ্য খুলে গেলো ইন্ডিয়ার। প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগ পেলো তারা। এর আগে তিনবার সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা থাকলেও শিরোপার লড়াইয়ে নামতে পারেনি ভারত। এবার বৃষ্টির বদানত্যয় সুযোগ মিলে গেলো ভারতের।

তবে মূলত গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়া ছিল ভারতের জন্য প্লাস পয়েন্ট। কারণ সেমিফাইনালের জন্য ছিল না কোনো রিজার্ভ ডে। খেলা পরিত্যাক্ত হলে ভারত ফাইনালে জায়গা করে নিবে জানাই ছিল। কারণ গ্রুপ ‘বি’এর রানার্স আপ দল হিসেবে সেমিফাইনাল খেলছে ইংল্যান্ড।

ফাইনালে সুযোগ করে নেওয়া ভারতীয় অধিনায়ক হার্মানপ্রিত কৌর বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ কোনো খেলা হয়নি। তবে টুর্নামেন্টের নিয়ম আছে। সেটি আমাদের মানতে হবে।’

এদিকে এভাবে সেমিফাইনাল থেকে বাদ পড়ে ইংল্যান্ড নারী দলের অধিনায়ক হিদার নাইট বলেন, ‘এটা হতাশার। ভীষণ হতাশার, আমাদের জন্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারটাই এখন আমাদের জন্য কাল হলো। আমাদের লক্ষ্য ছিল সেমিফাইনালে জায়গা করে নেওয়া। আমরা সেটি পেরেছি। আর এ ম্যাচের আগে টানা জয়ে নিজেদের গুছিয়েও নিয়েছি। আসলে টুর্নামেন্টের প্রথম ম্যাচ হারতে নেই (হাসি)…’

এদিকে আজ দুপুর ২টায় অন্য সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা আছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার। বৃষ্টির কারণে সে ম্যাচ পণ্ড হলে কপাল পুড়বে স্বাগতিক অস্ট্রেলিয়ার। কারণ তারা ভারতের কাছে হেরে গ্রপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে সুযোগ পেয়েছে। অপরদিকে দক্ষিণ আফ্রিকা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলছে। দেখা যাক শেষ পর্যন্ত প্রকৃতির চাওয়া কি হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading