হোয়াটসঅ্যাপেও ডার্ক মোড

হোয়াটসঅ্যাপেও ডার্ক মোড

উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ মার্চ ২০২০ । আপডেট ১৮ঃ২২

আজকাল সকল সোশ্যাল অ্যাপে ডার্ক মোড একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এমনকি গুগল ক্রোম থেকে ইউটিউব সব ক্ষেত্রেই মানুষ ডার্ক মোড ব্যবহার করতে চায়। হোয়াটঅ্যাপও এই হাইপ থেকে পিছিয়ে নেই। তারা অনেক আগেই ঘোষণা দিয়েছিল যে, শিগগির ডার্ক মোড চালু করবে। কিন্তু সেটা ঘোষণাতেই সীমাবদ্ধ ছিল।

অবশেষে গত মঙ্গলবার (৩ মার্চ) এক ঘোষণায় ডার্ক মোড চালু করার কথা জানায় হোয়াটসঅ্যাপ। যারা আইফোনে আইওএস ১৩ ভার্সন ব্যবহার করেন এবং অ্যান্ড্রয়েডে ১০ ভার্সন ব্যবহার করেন তারা ইতিমধ্যেই ডার্ক মোড পেয়ে গেছেন আশা করা যায়। আর যারা অ্যান্ড্রয়েড ৯ ব্যবহার করেন তাদের সেটিংসে গিয়ে ডার্ক মোড চালু করতে হবে।

যারা অ্যান্ড্রয়েড ৯ ব্যবহার করেন তারা হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে চ্যাটে যাবেন, সেখান থেকে যাবেন থিমে। এরপরে থিমে গিয়ে সিলেক্ট করবেন ডার্ক মোড।

তবে অনেকেই এখনও তাদের সেটিংসে ডার্ক মোডের ফিচার পাবেন না। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, খুব দ্রুতই অন্য সবাই ডার্ক মোড ফিচার পাবেন। আপাতত এটা নিয়ে কাজ করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ অনেক দিন থেকেই গ্রাহকদের কাছ থেকে ডার্ক মোড অপশনের অনুরোধ পেয়ে আসছিল, যেটা চোখের জন্য খুব ভালো। শেষ পর্যন্ত তারা এটা গ্রাহদের চাহিদা মোতাবেক আনতে পেরেছে। যদিও এখনই সবাই পাচ্ছেন না এটা ব্যবহার করতে, তবে খুব শিগগির সবাই ব্যবহার করতে পারবেন এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading