খিলগাঁওয়ে দুই বোনকে জবাই করে হত্যা
উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ মার্চ ২০২০ । আপডেট ১১:৩৪
ঢাকার খিলগাঁও থানার গোড়ান এলাকার এক বাসা থেকে দুই বোনের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে শনিবার সকাল ১০টার দিকে একটি ভবনের চতুর্থ তলার এক ফ্ল্যাট থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন জান্নাত (১২) ও আলভী (৭)। শিশুটির মা আরিফুন্নেসা পপিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
ঘরে চুরি কিংবা ডাকাতির কোনো চিহ্ন পায়নি পুলিশ। দুই শিশুর বাবা মুন্সীগঞ্জ থাকেন এবং মাঝে-মধ্যে আসেন। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও বিস্তারিত জানাতে পারেননি ওসি

