রাসেল ঝড়ে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

রাসেল ঝড়ে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ মার্চ ২০২০ । আপডেট ১৭:৫৪

রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে উইন্ডিজরা। আর এতেই হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা। 

পাল্লেকেলেতে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে রাসেলের ১৪ বলে অপরাজিত ৪০ রানের সুবাদে তিন ওভার বাকি থাকতেই ১৫৮ করে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

১৫৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওপেনার লেন্ডন সিমন্সকে অবশ্য দ্রুতই হারায় উইন্ডিজ। ব্যক্তিগত ৯ রানে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে বোল্ড হন তিনি। তবে আরেক ওপেনার ব্র্যান্ডন কিং ২১ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৪৩ করে বিদায় নেন। মাঝে রোভম্যান পাওয়েল ১৭ করে ফেরেন।

কিন্তু শিমরন হেটমায়ার ও আন্দ্রে রাসেল শেষ পর্যন্ত অপরাজিত ব্যাট করে দলের জয় নিশ্চিত করেন। হেটমায়ার ৪২ বলে ৪৩ রানে থাকেন। কিন্তু বিধ্বংসী ছিলেন রাসেল মাত্র ১৪ বলে ৪০ রানের টর্নেডো ইনিংস খেলেন। তার ইনিংসে কোনো চারের মার না থাকলেও ছিল ৬টি বিশাল ছক্কা।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কান কোনো ব্যাটসম্যানই নিজেদেরে ইনিংস বড় করতে পারেননি। শেষ দিকে দাসুন শানাকার অপরাজিত ২৪ বলে ৩১ ও থিসারা পেরেরার ১৩ বলে ২১ রান দলটির দেশড় পার করে দেয়। এছাড়া ম্যাথিউসের ব্যাট থেকে ২৩ রান আসে।

ক্যারিবীয় বোলারদের মধ্যে ফ্যাবিয়ান অ্যালেন ২টি উইকেট নেন। আর একটি করে উইকেট ভাগাভাগি করেন শেলডন কোটরেল, ওশানে টমাস ও ডোয়েন ব্রাভো। ম্যাচ সেরা ও সিরিজ সেরার পুরস্কার ওঠে রাসেলের হাতে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading