নোয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা
উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ মার্চ ২০২০ । আপডেট ২০ঃ২৩
‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস পলিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ রবিবার (০৮ মার্চ) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
তন্ময় দাস বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। নারীরা যাতে পুরুষের সঙ্গে সমান তালে সবক্ষেত্রে এগিয়ে আসতে পারেন সে ব্যাপারে পুরুষকে সহযোগিতা করতে হবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, এনআরডিএসের নির্বাহী প্রধান আব্দুল আউয়াল প্রমুখ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা মহিলাবিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক কামরুন নাহার, এন-রাশের প্রধান নির্বাহী আবুল হাশেম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মেহেদী হাসান প্রমুখ।

