বিয়ের পর প্রথম ম্যাচে সৌম্যের বাজিমাত
উত্তরদক্ষিণ অনলাইন । ১০ মার্চ ২০২০ । আপডেট ১৫ঃ২৩
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি খুলনার মেয়ে প্রিয়ন্তি দেবনাথ পূজাকে বিয়ে করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকার। বিয়ের পর প্রথম ম্যাচে খেলতে নেমে ঝড় তুলেছেন জাতীয় দলের বাহাতি ব্যাটসম্যান। খেলতে নেমেই তার সর্বোচ্চ ৬২ রানের ইনিংসে বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয়বারের মতো ২০০ রান করে। শেষ পর্যন্ত ৪৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বিয়ের দিন কয়েক পরেই জাতীয় দলের বাহাতি ব্যাটসম্যান সৌম্য সরকারকে সিলেটে উড়িয়ে নিয়ে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাখা হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে। কিন্তু খেলানো হয়নি। আজ সোমবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমেই বাজিমাত করেন। বিয়ের পর প্রথম ম্যাচ খেলতে নামার আগে চিন্তায় ছিলেন সৌম্য। তাই একটু বেশি ফোকাস দিয়েছিলেন খেলার দিকে।
ম্যাচ শেষে সোমবার রাতে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে বিয়ের পর প্রথম ম্যাচ খেলতে যাচ্ছি, একটু চিন্তায় ছিলাম। তাই ফোকাস বেশি দিয়েছিলাম এদিকে (খেলার দিকে)।’
মাত্র ৩২ বলে ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন সৌম্য। তার ইনিংসটি সাজানো ছিলো ৪টি চার ও ৫টি ছয়ের মারে। সৌম্য মনে করেন বিয়ের কারণে তার ক্যারিয়ে পরিবর্তন আসবেই।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মাত্রতো কয়েক দিন হলো বিয়ে করেছি। এখনো বুঝতে পারছি না কী পরিবর্তন। তবে পরিবর্তন হবেই।

