মুজিব বর্ষ উপলক্ষ্যে হাকিমপুরে বিনামূল্যে চক্ষু শিবির

মুজিব বর্ষ উপলক্ষ্যে হাকিমপুরে বিনামূল্যে চক্ষু শিবির

উত্তরদক্ষিণ অনলাইন । ১০ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ২২

মুজিব বর্ষ উপলক্ষ্যে দিনাজপুরের হাকিমপুরে (হিলি) দিনব্যাপী বিনামুল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার গরীব অসহায় ও দুস্থ মানুষদের বিনামুল্যে চোখের প্রাথমিক চিকিৎসা এবং ছানি পড়া রোগীদের নির্নয় করা হয়। আজ মঙ্গলবার (১০ মার্চ) হাকিমপুর উপজেলা শাখা আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে সকাল থেকে এনজিওটির অফিস প্রাঙ্গনে দিনব্যাপী এই বিনামুল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, আরডিআরএসের বিরামপুর এলাকা ব্যবস্থাপক জোবায়দুর রহমান,হাকিমপুর উপজেলার শাখা ব্যবস্থাপক রশীদুজ্জামান (লিটন)।

এলাকার বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা গ্রহনের জন্য সেখানে উপস্থিত হন। সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালের মেড়িকেল অফিসার সাফিউল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি চক্ষু চিকিৎসক দল সেখানে গরীব, অসহায় ও দুস্থ মানুষদের বিনামুল্যে চোখের প্রাথমিক চিকিৎসা এবং ছানি পড়া রোগীদের নির্নয় করার কাজ করেন। পরবর্তীতে তাদের সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে ছানি অপারেশন করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading