৮ নৌযানসহ মিয়ানমারের ৪৮ নাগরিক আটক

৮ নৌযানসহ মিয়ানমারের ৪৮ নাগরিক আটক

উত্তরদক্ষিণ অনলাইন । ১০ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ০৬

সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের ৪৮ নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী। এসময় আটটি নৌযান জব্দ করা হয়। আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এম হায়াত ইবনে সিদ্দিক।

তিনি বলেন, গতকাল সোমবার (০৯ মার্চ) রাতে সেন্টমার্টিন কোস্টগার্ডের একটি বিশেষ টহলদল প্রতিদিনের ন্যায় টহল দিচ্ছিলেন। এসময় ছেঁড়াদিয়ার পূর্ব-দক্ষিণে বাংলাদেশের জলসীমায় একটি কার্গো ট্রলার ও সাতটি কাঠের ট্রলার নোঙ্গর অবস্থায় দেখতে পায়। পরে কোস্টগার্ড দ্রুত ওই এলাকায় গিয়ে ওই আট নৌযানসহ মিয়ানমারের ৪৮ নাগরিককে আটক করে। এসব ট্রলারে ১৮টি গরু ও বিপুল পরিমাণের কাঠ পাওয়া গেছে।

গরু, কাঠ ও ট্রলারগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারার কারণে সেগুলো অবৈধ হিসেবে জব্দ করা হয়েছে। জব্দ করা ট্রলারগুলো টেকনাফে আনা হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে টেকনাফ থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা জানান, অবৈধভাবে সমুদ্র জলসীমানা অতিক্রম করার অপরাধে মিয়ানমারের আট নৌযানসহ ৪৮ নাগরিককে টেকনাফ থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading