তৌসিফ-মেহজাবিনের ‘নেই তুমি’
উত্তরদক্ষিণ অনলাইন । ১১ মার্চ ২০২০ । আপডেট ১৫ঃ৩০
আগামীকাল রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘নেই তুমি’। গোলাম সারোয়ার অনিকের রচনায় এর গল্প, চিত্রনাট্য ও নির্মাতা মোহন আহমেদ বলেন, ‘এই সময়ের অন্যরকম ভালোবাসার গল্প উঠে এসেছে এই নাটকটিতে। এতে প্লে-বয় মুন্নার চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ। আর মেহজাবিনকে দেখা যাবে মৌ চরিত্রে।’
তৌসিফ বলেন, ‘নাটকের গল্পে একটু ভিন্নতা আছে। কাজ করতে গিয়ে অনেক মজা পেয়েছি। আশা করছি দর্শকরাও মজা পাবেন।’ অন্যদিকে নাটকটি নিয়ে মেহজাবিনও বেশ আশাবাদী।
ভিজুয়াল সিন এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘নেই তুমি’ নাটকে তৌসিফ-মেহজাবিনের পাশাপাশি আরও অভিনয় করেছেন তানজিম হাসান অনিক, এসএম সৈকত, তানজিন অর্থি, নান্নু মল্লিক প্রমুখ।
নাটকটি টেলিভিশনে প্রচারের পর একই দিন রাত ১০টায় এটি প্রকাশ করা হবে ভিজুয়াল সিন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

