হোয়াটসঅ্যাপে ডার্ক মোড চালু করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে ডার্ক মোড চালু করবেন যেভাবে

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ মার্চ ২০২০ । আপডেট ১৮:১০

বেটা সংস্করণের পর এবার ডার্ক মোড ফিচার উন্মুক্ত করেছে হোয়াপসঅ্যাপ। ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি সম্প্রতি এ ঘোষণা দেয়। কীভাবে অ্যানড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ ডার্ক মোড ব্যবহার করবেন, সেটাও জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যানড্রয়েড ১০ ব্যবহারকারী হলে:  গুগল প্লে স্টোরে গিয়ে প্রথমেই হোয়াটসঅ্যাপ আপডেট করুন। আপডেট অপশন না এলে, কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এবার হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে ডিসপ্লে ব্রাইটনেস অপশনে ক্লিক করুন। সেখানেই আপনি ডার্ক মোড অপশনটি দেখতে পাবেন।

অ্যানড্রয়েড ৯ ব্যবহারকারী হলে: প্রথমে হোয়াটসঅ্যাপ সেটিংসে যেতে হবে। এবার ‘চ্যাট’ অপশনে ক্লিক করুন। এরপর থিম অপশনে গিয়ে ডার্ক মোড অপশন সিলেক্ট করতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading