কর্ণফুলী থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

কর্ণফুলী থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ৩১

কর্ণফুলী নদী থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আজ শুক্রবার (১৩ মার্চ) ভোরে কোস্টগার্ড সদস্যরা পতেঙ্গা ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করে। ইয়াবা পাচারে ব্যবহৃত বোটটি জব্দ করা হলেও কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম বলেন, কর্ণফুলী নদীর পতেঙ্গা ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকা থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবা পাচারে ব্যবহৃত বোটটি জব্দ করা হলেও কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

তিনি বলেন, ইয়াবা পরিবহনের সঙ্গে জড়িত দুইজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading