খুলনায় করোনা ভাইরাস সচেতনতায় বিএনপির লিফলেট বিতরণ

খুলনায় করোনা ভাইরাস সচেতনতায় বিএনপির লিফলেট বিতরণ

উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ মার্চ ২০২০ । আপডেট ১৫ঃ৪৮

করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে খুলনায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। আজ রবিবার (১৫ মার্চ) দুপুরে কেডিঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরণের উদ্বোধন করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

খুলনা মহানগর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, প্রথম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলামসহ বিএনপির নেতাকর্মীরা।

লিফলেট বিতরণের সময় বিএনপি নেতারা বলেন, এটা একটা মহামারী। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিএনপি পুরোপুরিভাবে তাদের দায়িত্ব পালন করছে। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সেই দায়িত্ব আমরা পালন করছি। যার অংশ হিসেবেই করোনা ভাইরাস মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে খুলনায় লিফলেট বিতরণ কাজের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম থানা ও ওয়ার্ড পর্যায়ে বাস্তবায়ণ করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading