দেশে ফিরলেন নেইমার

দেশে ফিরলেন নেইমার

উত্তরদক্ষিণ । ১৯ মার্চ ২০২০ । আপডেট ০৩: ০২

ফ্রান্সে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় দেশে ফিরে গেছেন নেইমার। ফ্রান্স গত মঙ্গলবার সীমান্ত বন্ধ করে দেয়; এর আগেই ব্রাজিল যেতে প্যারিস ছাড়েন নেইমার ও তার পিএসজি সতীর্থ চিয়াগো সিলভা। খেলোয়াড়দের ফ্রান্স ত্যাগের অনুমতি দিয়েছে পিএসজি। তবে প্যারিস কিংবা যেখানেই থাকুন না কেন তাদেরকে সেলফ-আইসোলেশনে থাকার কথা বলা হয়েছে। ক্লাবের নিয়ম মেনে নেইমার ও সিলভার মত খেলোয়াড় ও কোচিং স্টাফের অনেকেই ফ্রান্স ছেড়েছেন বলে জানিয়েছে ইএসপিএন। অনেকে আবার ফ্রান্সের রাজধানীতে রয়ে গেছেন। তাদের মধ্যে একজন নেইমার-সিলভারই জাতীয় দলের সতীর্থ মার্কিনিয়োস। বিশ্বজুড়ে কভিড-১৯ ভাইরাসের প্রভাবে ইউরোপের অন্যান্য লিগের মত বন্ধ রয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ান। 

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading