মেহজাবীনের ৭ পরামর্শ
উত্তরদক্ষিণ বিনোদন । ২০ মার্চ ২০২০ । আপডেট ০২: ৫০
চলমান করোনাভাইরাস সংক্রমণ রোধে একটি ভিডিও বার্তায় ৭টি বিশেষ নির্দেশনা দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আজ (২০ মার্চ) সাড়ে নয় মিনিটের একটি ভিডিও বার্তায় এসবচ নির্দেশনা দেন তিনি।
যার মধ্যে সবচেয়ে বেশি জোর দিয়েছেন সবাইকে নিজ নিজ ঘরে থাকার জন্য। ঘরে বসেই অনলাইন বা ফোনের মাধ্যমে প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। এভাবে আরও ছয়টি গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন মেহজাবীন।
ভিডিও বার্তায় শেষের দিকে মেহজাবীন বলেন, ‘আজ যা বললাম, এর সবটুকুই ইন্টারনেট থেকে পাওয়া। এরমধ্যে যদি ভুল কোনও তথ্য দিয়ে থাকি তো আমাকে প্লিজ কমেন্ট করে শুধরে দেবেন। এই ভাইরাসটা একদমই নতুন। ফলে আমরা জানি না কীভাবে এগুলো প্রতিরোধ করবো। তবে এরমধ্যে যে তথ্যগুলো আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, শুধু সেগুলোই আপনাদের কাছে তুলে ধরেছি। কারণ, এই টিপসগুলো আমি নিজেও মানার চেষ্টা করছি। সবাই নিরাপদে থাকুন। ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে আমরা এই চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবো।’

