করোনায় আক্রান্ত কণিকা কাপুর

করোনায় আক্রান্ত কণিকা কাপুর

উত্তরদক্ষিণ বিনোদন । ২০ মার্চ ২০২০ । আপডেট ০৩: ৫০

সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারী আকারে ধারণ করেছে। আর এ রোগে আক্রান্ত হয়েছেন বলিউডের ‘বেবি ডল’খ্যাত গায়িকা কণিকা কাপুর।

জানা গেছে, সম্প্রতি ব্রিটেন থেকে লাখনৌ ফেরেন এই গায়িকা। করোনার উপসর্গ দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি কোভিড-১৯ পরীক্ষায় পজেটিভ হন।

কণিকা বলিউডের প্রথম তারকা, যিনি করোনায় আক্রান্ত হলেন। ইনস্টগ্রামে এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘আমি কোভিড-১৯ টেস্ট করিয়েছি এবং এটি পজেটিভ এসেছে। আমি ও আমার পরিবার সম্পূর্ণ কোয়ারেন্টাইনে আছি এবং চিকিৎসকের পরামর্শ মতো চলছি। আমার সংস্পর্শে আসা ব্যক্তিরাও একই অবস্থায় আছেন। দশ দিন আগে বিমানবন্দনে আমাকে নিয়মমাফিক স্ক্যান করা হয় এবং আমি বাড়ি ফিরি। চার দিন আগে আমার উপসর্গগুলো দেখা দেয়।’

সবাইকে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে এই গায়িকা লেখেন, ‘আমি এখন ঠিক আছি। স্বাভাবিক সর্দি-কাশি ও হালকা জ্বর রয়েছে। তবে আমাদের আরো সতর্ক হতে হবে এবং চারপাশে থাকা মানুষের কথা ভাবতে হবে। কেন্দ্র সরকার, রাজ্য ও স্থানীয় বিশেষজ্ঞদের পরামর্শ মেনে আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারি। সকলের সুস্থতা কামনা করছি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading