করোনায় বাংলাদেশে আক্রান্ত আরও ৩ জন

করোনায় বাংলাদেশে আক্রান্ত আরও ৩ জন

উত্তরদক্ষিণ । ২২ মার্চ ২০২০ । আপডেট ১৬. ৩০

বাংলাদেশে আরও তিনজনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; যাদের মধ্যে দুজন সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন এবং একজন পুরনো এক রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ (২২ মার্চ) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা ২৭। দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জন মারা গেছেন। সিঙ্গাপুরের রোগী এখনও আইসিইউতে আছেন। তার অবস্থা অপরিবর্তিত। এছাড়া, বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে আছেন ৪০ জন।’

তিনি বলেন, ‘বর্তমানে ১৩ হাজার কিট আছে। আরও ৩০ হাজার আসবে। একশ’ নতুন ভেন্টিলেটরের ব্যবস্থা হচ্ছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. ফ্লোরা বলেন, ‘কমিউনিটি ট্রান্সমিশন বলার আগে সময় নিচ্ছি। প্রত্যেক ক্ষেত্রে সোর্স অব ইনফেকশন চিহ্নিত করতে চাইছি। তারা (আক্রান্ত ব্যক্তিরা) কোথায় গেছেন সেসব জায়গার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি। কমিউনিটি ট্রান্সমিশন কিনা সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপনাদেরকে নিশ্চিত হলে জানানো হবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading