সারাদেশের বিপণি বিতান বন্ধ ঘোষণা

সারাদেশের বিপণি বিতান বন্ধ ঘোষণা

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ মার্চ ২০২০ । আপডেট ২১:০৫

নভেল করোনাভাইরাস সংক্রমণ এড়াতে মানুষের বাইরে যাওয়া কমে যাওয়ায় ঢাকার বিপণি বিতানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সারাদেশে নিত্যপণ্য ছাড়া অন্যান্য পণ্যের বিপনি বিতানগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন সমিতির সভাপতি হেলাল উদ্দিন। রবিবার (২২ মার্চ) মালিক সমিতির নেতারা নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়।

সমিতির সভাপতি হেলাল গণমাধ্যমকে বলেন, করোনাভাইরাসের প্রভাবে ইতোমধ্যেই দোকানে ক্রেতা আসা কমে গেছে। উল্টো সেখানে ফ্যান, লাইনসহ অন্যান্য ইউটিলিটি চলছে। সমিতি তাই নিজেদের মধ্যে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, যেমন মুদি দোকান, ওষুধের দোকান, খাবারের দোকান চালু থাকবে বলে জানান তিনি।

কভিড-১৯ রোগ বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়ার পর দেশেও সংক্রমণ ঘটায় সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এপ্রিলে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। আদালতসহ বিভিন্ন অফিসে কাজ সীমিত করে আনা হয়েছে। এছাড়া আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচি বাতিল করেছে সরকার। স্থগিত করা হয়েছে ২৯ তারিখের চট্টগ্রাম সিটিসহ দুটি সংসদীয় এলাকার উপনির্বাচন।

সংক্রমণ এড়াতে জনসমাগম ঘটানোর মতো অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। জনসমাগম ও পাবলিক পরিবহন এড়াতে বলা হয়েছে সবাইকে। রবিবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ২৭ জন। এর মধ্যে মারা গেছেন দুজন। এছাড়াও তিনজনের মৃত্যু হয়েছে করানোর উপসর্গ নিয়ে। তবে তাদের পরীক্ষা না হওয়ায় মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading