মঙ্গলবার সেনা মোতায়েন, ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা

মঙ্গলবার সেনা মোতায়েন, ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ মার্চ ২০২০ । আপডেট ১৭ঃ৩৬

করোনাভাইরাস সংক্রমণের কারণে জরুরি সেবায় জড়িত ছাড়া সকল সরকারি অফিস ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতালসহ জরুরি সেবা বিভাগগুলো এই ঘোষণার আওতায় থাকবে না। এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সারাদেশে সেনা মোতায়েন করা হচ্ছে। তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

সোমবার (২৩ মার্চ) জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। তার সামনে পেছনে ২৬ মার্চের ছুটি ও নিয়মিত ছুটি মিলে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি হচ্ছে। এর আগে ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

পরে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষাও স্থগিত করে দেয়া হয়। আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। বাংলাদেশে সকল দোকান, বিপণি বিতান ২৫ মার্চ থেকে বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading