হোম কোয়ারেন্টাইনে ডিপজল

হোম কোয়ারেন্টাইনে ডিপজল

উত্তরদক্ষিণ বিনোদন । ২৪ মার্চ ২০২০ । আপডেট ১১. ০৫

গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে মহামারী করোনাভাইরাস। এখন পর্যন্ত সারাবিশ্বে ৩ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। তারমধ্যে প্রাণ হারিয়েছে ১৪ হাজারেরও বেশি মানুষ। এই ভাইরাসের আঘাত এসেছে বাংলাদেশেও। ইতমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের ৩৩ জন মানুষ। তাই সচেতনতা বাড়াতে প্রয়োজন ছাড়া সবাইকে বাসার বাইরে বের হতে নিষেধ করেছেন সরকার। সেই ডাকে সাড়া দিয়েছে দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। এবার সেই দলে যোগ দিলেন একসময়ের জনপ্রিয় খলনায়ক ডিপজল। স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকছেন তিনি।

এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘চারদিকে করোনার আতঙ্ক। এই ভাইরাস থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নাই। আমি ঘরের বাইরে যাচ্ছি না। বাইরের সকল কাজ বন্ধ রেখেছি। সবাইকে অনুরোধ করবো, ঘর থেকে বের হবেন না। নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। এখন নিজের সুরক্ষার কথা নিজেকে ভাবতে হবে তাহলেই করোনা থেকে বাঁচা যাবে। সচেতন থাকতে হবে যেনো কোনো ভাবেই করোনা আপনাকে না অ্যাট্যাক করতে পারে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading