করোনা থেকে সেরে উঠছেন টম হ্যাঙ্কস ও তার স্ত্রী

করোনা থেকে সেরে উঠছেন টম হ্যাঙ্কস ও তার স্ত্রী

উত্তরদক্ষিণ বিনোদন । ২৪ মার্চ ২০২০ । আপডেট ১৩. ৪০

দেশে মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস। বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি। এখন পর্যন্ত এতে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ৭ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১১ হাজার ৪০১ (আরও বাড়তে পারে)। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সুস্থ: ১ লক্ষ ৯৮৫ জন। যাদের মধ্যে রয়েছে হলিউড মেগাস্টার টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিতা উইলসন। 

গত সোমবার (২৩ মার্চ) সামাজিক মাধ্যমে এক বার্তায় টম হ্যাঙ্কস জানিয়েছেন, করোনা ভাইরাস আক্রান্তের লক্ষণ প্রকাশিত হওয়ার দু’সপ্তাহ পর এখন তারা ভালো বোধ করছেন।

বিশ্বজুড়ে কঠিন পরিস্থিতিতে ভক্ত-অনুরাগীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন টম। সবাইকে লক ডাউনের যাবতীয় নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছেন তিনি।

একাধিক অস্কারজয়ী এই তারকা অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে একটি সিনেমার শুট করতে গিয়েছিলেন। সেখানেই তার ও তার স্ত্রীর করোনা সংক্রমণ ধরা পড়ে।

৬৩ বছর বয়সী টম ও তার স্ত্রীকে সেখানেই হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহ থেকে তাদের সেল্ফ আইসোলেশনে রাখা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading