৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন বন্ধ

৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন বন্ধ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ মার্চ ২০২০ । আপডেট ১২: ২০

করোনা পরিস্থিতি মোকাবেলায় আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহণ বন্ধ (লকডাউন) থাকবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার দেশবাসী, যাত্রী সাধারণ, মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানাচ্ছে যে, আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহণ লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’


ট্রাক, কাভার্ডভ্যান, ঔষধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহণ-এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহণ করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আজ (২৪ মার্চ) সকালে মন্ত্রণালয় থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায়ও একথা জানান

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading