প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ মার্চ ২০২০ । আপডেট ১২:০০

করোনাভাইরাস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশে সার্বিক পরিস্থিতিনিয়ে আজ বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় জাতির উদ্দেশে দিক-নির্দেশনামূলক ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সন্ধ্যার দিকে ভাষণটি সম্প্রচারিত হবে। তবে সম্প্রচারের সময় এখনও নির্ধারণ করা হয়নি।

এর আগে সোমবার (২৩ মার্চ) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ‘প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস রাখুন। যখন যেটা বলতে হবে, প্রধানমন্ত্রী সে সম্পর্কে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলবেন। ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে।’

ধারণা করা হচ্ছে, করোনাভাইরাসের সংক্রমণে সরকারের নেওয়া পদক্ষেপ ও প্রয়োজনীয় প্রস্তুতি তুলে ধরে দেশবাসীকে আশ্বস্ত করবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আসতে পারে আরও কিছু নির্দেশনা।

দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু নিশ্চিত করেছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ পর্যন্ত করোনা শনাক্ত রোগী ৩৯ জন। আইসোলেশনে আছেন ৪০ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪৬ জন। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামীকাল থেকে ১০ দিনের ছুটিতে বন্ধ থাকছে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। এর আগেই বন্ধ করে দেয়া হয়েছে সারাদেশের বিপণি বিতানগুলো। অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী লঞ্চ, ট্রেন, বিমান চলাচল বন্ধ রয়েছে। আগামীকাল থেকে সড়কে যোগাযোগ ব্যবস্থা লকডাইন হতে যাচ্ছে। সব মিলিয়ে দেশ কার্যত এখন অনেকটা লকডাইনের পর্যায়। তবে সড়ক পথ উম্মুক্ত থাকায় এখনও শহরের মানুষ গ্রাম যাচ্ছেন।

এদিকে, বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য দলটির পক্ষ থেকে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদনও করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। যার প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে সরকার খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। হয়তো আজকেই তিনি বন্দীদশা থেকে মুক্তি পাবেন। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর ভাষণ দিতে যাচ্ছেন। সঙ্গতকারণে তার দিক-নির্দেশনামূলক ভাষণ শোনার অপেক্ষায় আছে পুরো জাতি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading