দেশে করোনায় মৃত্যু বেড়ে ৫: আইইডিসিআর
উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ মার্চ ২০২০ । আপডেট ১২:২০
প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে সংক্রমিত আরও একজনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচজন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর।
https://www.facebook.com/zapalak/videos/228923828160837/ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বুধবার (২৫ মার্চ) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে নভেল করোনাভাইরাস সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, দেশে এ পর্যন্ত মোট ৩৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে আরও দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ফলে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো মোট সাতজনে।
একইসঙ্গে তিনি জানান, আইইডিসিআরের হিসাব অনুযায়ী দেশে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।
অবশ্য আইইডিসিআরের হিসাবের বাইরে আরও অন্তত ৪ জনের মৃত্যু হয়, যাদের করোনার উপসর্গ ছিল। কিন্তু তাদের করোনা পরীক্ষা না হওয়ার মৃত্যুর কারণ নিশ্চিত করা হয়নি সরকারের পক্ষ থেকে।

