ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাশ

উত্তরদক্ষিণ অনলাইন ২৭ মার্চ ২০২০ । ২৭:৩৫

আজ শুক্রবার (২৭ মার্চ) কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকা থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করে ওই কিশোর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। কিন্তু সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময় মরদেহে আঘাতের চিহ্ন দেখে পুলিশ নিশ্চিত হয় এটি দুর্ঘটনা নয়, খুন।

আজ ভোর রাতে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। সকাল ৯টার দিকে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত ওই কিশোরের নাম বিল্লাল হোসেন (১৬)। সে উপজেলার ময়নামতি ইউনিয়নের নারায়নসার গ্রামের বাসিন্দা। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘ঘটনাটি প্রথমে সড়ক দুর্ঘটনা মনে হলেও পরে জানা গেছে এটি খুনের ঘটনা। বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading