ফ্রান্সে বালিকাসহ একদিনে মৃত্যু ৩৬৫

ফ্রান্সে বালিকাসহ একদিনে মৃত্যু ৩৬৫

উত্তরদক্ষিণ । ২৭ মার্চ ২০২০ । ‌১৬:৪০

ফ্রান্সে করোনাভাইরাসে বৃহস্পতিবার ১৬-বছরের এক বালিকাসহ ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে ২৪ ঘণ্টয় করোনাভাইরাসে এটি সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। ফ্রান্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জারুমি সালোমন সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসে ফ্রান্সের হাসপাতালে মোট ১ হাজার ৬৯৬ জনের মৃত্যু হয়েছে। তবে যারা বাসাতে বা বৃদ্ধানিবাসে মারা গেছেন তারা এই সংখ্যার বাইরে রয়েছে। তিনি বলেন, ফ্রান্সে এ পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ১৫৫ জন আক্রাস্ত হয়েছে। তিনি আরও বলেন, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

জারুমি সালোমন বলেন, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট ১৩ হাজার ৯০৪ জনের মধ্যে ৩ হাজার ৩৭৫ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তিনি বলেন, প্যারিসের ইলি-ডি-ফ্রান্স অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ বছর বয়সী এ বালিকার মৃত্যু হয়েছে।

দেশটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা উল্লেখ করেন, মহামারী করোনাভাইরাসে তরুণদের মৃত্যুর ঘটনা কম। করোনাভাইরাস মহামারী ছড়িয়ে পড়া রোধে ফ্রান্স ১৭ মার্চ থেকে লকডাউনের ঘোষণা দিয়েছে। ফ্রান্সে লকডাউন অব্যাহত থাকায় কেবলমাত্র নিত্যপ্রয়োজনীয় বাজার করার জন্য ঘরের বাইরে যাবার সুযোগ রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading