বরিশালে করোনা ওয়ার্ডে রোগীর মৃত্যু

বরিশালে করোনা ওয়ার্ডে রোগীর মৃত্যু

উত্তরদক্ষিণ অনলাইন। ২৯ মার্চ ২০২০ । ১১:১০

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকালে ৪৫ বছর বয়সী ওই রোগীর মৃত্যু হয়। তার বাড়ি পটুয়াখালী জেলার সদর উপজেলার বহালগাছিয়া গ্রামে বলে জানিয়েছেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান তথ্য কর্মকর্তা আবদুল মতিন। মৃত ব্যক্তি দীর্ঘদিন অ্যাজমাজনিত শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন বলে তার শ্বশুর মুঠোফোনে গণমাধ্যমকে জানিয়েছেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শনিবার (২৮ মার্চ) বিকেলে এ রোগীকে স্বজনরা নিয়ে এলে ভর্তি করা হয়। এরপর ওই রোগীকে প্রথমে মেডিসিন ইউনিটে এবং সেখান থেকে রাতেই তাকে করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৭টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

হাসপাতাল পরিচালক আরও জানান, ওই রোগীর মৃত্যুর পর বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুসারে মৃতদেহ সমাহিত করার ব্যবস্থা করা হবে। রোগীকে করোনাসন্দেহে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল বলেও জানান তিনি। তবে তার করোনাভাইরাস পরীক্ষার কোনো ব্যবস্থা করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading