দু’দিনে দেশে নতুন রোগী পায়নি আইইডিসিআর

দু’দিনে দেশে নতুন রোগী পায়নি আইইডিসিআর

উত্তরদক্ষিণ অনলাইন। ২৯ মার্চ ২০২০ । ১২:২০

বাংলাদেশে নতুন করে কারো দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। রবিবার (২৯ মার্চ) দুপুর ১২টার কিছুক্ষণ পরে রাজধানীর মহাখালী থেকে অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারো দেহে করোনা শনাক্ত হয়নি। যারা চিকিৎসাধীন ছিলেন তাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২৮ জন।

এদিকে, আইইডিসিআরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রবিবার যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন কেউ করোনায় আক্রান্তও হননি, মারাও যাননি।

এর আগে শনিবার (২৮ মার্চ) আইইডিসিআর জানায়, দেশে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। এখন পর্যন্ত দেশে ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন এবং চিকিৎসাধীন ৩২ জন।

সরকারের তথ্যানুযায়ী দেশে গত দু’দিনে কেউ করোনায় আক্রান্ত হয়নি। নতুন মৃত্যুও হয়নি। অবশ্য শনিবার (২৮ মার্চ) বগুড়ায় একজন ও রবিবার (২৯ মার্চ) বরিশালে আরেকজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে বগুড়ায় মারা যাওয়া ব্যক্তির করোনা পরীক্ষার ব্যবস্থা করার কথা জানিয়েছে জেলা সিভিল সার্জন। কিন্তু বরিশাল মেডিকেল কলেজে করোনা ইউনিটে বরিবার মারা যাওয়া ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষা কোনো ব্যবস্থা করা হয়নি বলে জানা গেছে

দেশে নতুন সংক্রমণ নেই, মৃত্যু নেই, সুস্থ আরও ৪ রোগী

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading