করোনা: শ্যামনগরে নিম্ন আয়ের মানুষের সাহায্যার্থে খাদ্যসামগ্রী বিতরণ

করোনা: শ্যামনগরে নিম্ন আয়ের মানুষের সাহায্যার্থে খাদ্যসামগ্রী বিতরণ

উত্তরদক্ষিণ ২৯ মার্চ ২০২০ । ১৫:২০

করোনা ভাইরাসে লকডাইন পরিস্থিতি মোকাবেলায় গরীব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য সরকারী খাদ্যসামগ্রী বিতরণ এস. এম. জগলুল হায়দার এমপি । আজ রবিবার (২৯ মার্চ) বেলা ১১ টায় উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা ০৪ আসনের এই সংসদ সদস্য।

এছাড়া এই বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী কর্মকর্তার আ.ন.ম আবুজার গিফারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর রহমানসহ আরো অনেকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজার গিফারী জানান, শ্যামনগর উপজেলায় ১২ টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে করোনাভাইরাস মোকাবেলায় উদ্ভুত পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের সাহায্যার্থে, ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ী, অসহায় ও দুস্থ ৫০০ পরিবারের মাঝে সরকারি বরাদ্দকৃত চাউল, ডাউল, তেল,আলু ও সাবান বিতরন করা হয়েছে। তিনি আরো বলেন যতদিন এই পরিস্থিতি থাকবে ততদিন আমরা সরকারের পক্ষ থেকে যথাসম্ভব সহায়তা প্রদান করে যাওয়ার চেষ্টা করব।

শ্যামনগর উপজেলা প্রশাসন এবং সিপিপি মতবিনিময় সভা অনুষ্ঠিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading