শ্যামনগরে প্রশাসন ও সিপিপি’র মতবিনিময় সভা
উত্তরদক্ষিণ ২৯ মার্চ ২০২০ । ১৫:৪২
করোনাভাইরাস মোকাবেলায় বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে শ্যামনগরে উপজেলা প্রশাসন এবং সিপিপি ভলান্টিয়ারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (২৯ মার্চ) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস, এম আতাউল হক দোলন এর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথি হিসেবে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা ০৪আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজার গিফারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর রহমান, সাদর ইউনিয়ন সিপিপি টিম লিডার আব্দুর রশিদ নাটক সহ উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন ইউনিয়ন সিপিপি টিম লিডারা। বক্তারা উপজেলা, ইউনিয়নের, ও ওয়ার্ড পর্যায়ের ভলান্টিয়ারদের একযোগে কাজ করার আহ্বান জানান।
করোনা: শ্যামনগরে নিম্ন আয়ের মানুষের সাহায্যার্থে খাদ্যসামগ্রী বিতরণ

