বিশ্বে মৃত্যু ৩০ হাজার, ইতালিতে ১০ হাজার ছাড়ালো

বিশ্বে মৃত্যু ৩০ হাজার, ইতালিতে ১০ হাজার ছাড়ালো

উত্তরদক্ষিণ অনলাইন। ২৯ মার্চ ২০২০ । ১৮:৩০

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে শুধু ইতালিতেই মারা গেছেন ১০ হাজারের অধিক। সর্বশেষ খবর অনুযায়ী, ইতালিতে দীর্ঘদিনের লকডাউন সত্ত্বেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি লোক মারা গেছে। দেশটিতে শুক্রবার ৯৬৯ জনের প্রাণহানির পর শনিবার ৮৮৯ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে।

গত ২২ মার্চের পর দেশটিতে করোনায় মৃতের সংখ্যা কমে আসার প্রেক্ষিতে ইতালিয়ানরা আশা করেছিল ভয়াবহ এই করোনা ভাইরাসের প্রকোপ কমে আসছে। কিন্তু নতুন করে এই মৃত্যুর মিছিল তাদের সে আশা আশংকায় রূপ নিয়েছে। ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্টে শনিবার এক টেলিভিশন ভাষণে দেশবাসীকে আরো সময় ধরে ঘরে অবস্থান করার জন্যে প্রস্তুত থাকতে বলেছেন।

এদিকে করোনা ভাইরাসের মূল কেন্দ্র ইউরোপ আগামী কয়েক মাসের মধ্যে ভয়াবহ মন্দার কবলে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ইতালি আসন্ন অর্থনৈতিক ধ্বংসের হুমকির মুখে রয়েছে। গত ১২ মার্চ থেকে দেশটির সবধরণের অর্থনৈতিক কর্মকান্ড বন্ধ রয়েছে। অনেক চিকিৎসকরা বলছেন, ইতালিতে করোনায় মৃতের সংখ্যা আরো বেশি। কারণ কোভিড ১৯ এ মারা যাওয়ার সকল মৃত্যুর খবর জানাচ্ছে না রির্টারমেন্ট হোমগুলো। এছাড়া বাড়িতে যারা মারা যাচ্ছে তাদের খবরও অজানা রয়ে যাচ্ছে। পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে কন্টে সতর্ক করে বলেন, ২০০৮ সাল থেকে এ সংকট সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, ইউরোপের ইতিহাসের এক সংকটকালীন মূহূর্তে আমরা দাঁড়িয়ে আছি।

বিশ্বে ৩০ হাজার লোকের মৃত্যু: এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরকারিভাবে ঘোষিত বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। সরকারি সূত্র থেকে তথ্য নিয়ে টালি করে শনিবার দিনের শেষদিকে এএফপি এই তথ্য প্রকাশ করেছে। তাদের হিসাব অনুযায়ী, বিশ্বব্যাপী মোট মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ৩ জন, এদের দুই তৃতীয়াংশের মৃত্যু হয়েছে ইউরোপে।

জতীয় কর্তৃপক্ষ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তথ্য নিয়ে এএফপি অফিস টালি করে এই সংখ্যা প্রকাশ করেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading