দেশে করোনায় নতুন আক্রান্ত ১, সুস্থ ৪

দেশে করোনায় নতুন আক্রান্ত ১, সুস্থ ৪

উত্তরদক্ষিণ অনলাইন। ৩০ মার্চ ২০২০ । ১৩:২০

বাংলাদেশে দুইদিন পরে নতুন একজন কোভিড-১৯ বা করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সোমবার (৩০ মার্চ) পর্যন্ত দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯জনে। এদিকে আক্রান্তদের মধ্যে আরও ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ জন। মৃত্যু ৫ জন আর চিকিৎসাধীন ২৫ জন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সোমবার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০ বছরের এন নারী নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন বা তার সম্পর্কে বিস্তারিত আর কোনও তথ্য জানাতে পারেনি আইইডিসিআর।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো চারজন। আক্রান্তদের মধ্যে মোট ১৯ জন সুস্থ হয়েছেন। এর আগে রবিবার তিনি জানিয়েছিলেন যে, আগের দুদিন দেশে করোনাভাইরাসে আক্রান্ত কোনও রোগী পাওয়া যায়নি।

বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৩২ এবং আইসোলেশনে রয়েছেন ৬২জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে ৩৬ জনকে ছেড়ে দেয়া হয়েছে।

আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, ‘আমরা যে সামাজিক বিচ্ছিন্নতার কর্মসূচি শুরু করেছি, সেটা পালন করা অত্যন্ত জরুরি। আপনারা ঘরের ভেতর থাকুন। ঘর থেকে বের হবেন না।’ তিনি আরও বলেন, ‘আপনাদের কোনও লক্ষণ-উপসর্গ থাকলে হাসপাতালে না নিয়ে টেলিফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের প্রতিনিধি গিয়ে নমুনা সংগ্রহ করবে।’

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এরপর ১৮ মার্চ প্রথম ব্যক্তির মৃত্যুর কথা জানায় আইইডিসিআর। এ পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর দিয়েছে আইইডিসিআর। যারা বিদেশ ফেরত বা তাদের সংস্পর্শে এসেছিলেন। তবে কম্যুনিটি দ্বারা আক্রান্ত হয়ে হয়ে মিরপুরে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলের মৃত্যু ব্যক্তি কীভাবে আক্রান্ত হয়েছিলেন তা নিশ্চিত হতে পারেনি আইইডিসিআর।

গত বুধবার প্রথম সংস্থাটি জানায় যে, ঢাকায় সীমিত আকারে কম্যুনিটি সংক্রমণ হচ্ছে বলে তারা সন্দেহ করছে। গত ২৪ ঘণ্টায় আইডিসিআরের হটলাইনে কোভিড-১৯ সংক্রান্ত টেলিফোন এসেছে ৩ হাজার ৯৫৭টি। তবে এর মধ্যে কতজনের পরীক্ষা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading