আমেরিকায় আরও ৫১৮ জনের মৃত্যু

আমেরিকায় আরও ৫১৮ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ অনলাইন। ৩০ মার্চ ২০২০ । ১৪:০০

আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪০৯ জনে দাঁড়ালো। অবশ্য দেশটিতে প্রায় ২ লাখ মানুষের করোনায় প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। রবিবার (২৯ মার্চ) জন হফকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানায়। খবর এএফপি’র।

জন হফকিন্স বিশ্ববিদ্যালয়ের ডাটার ভিত্তিতে এএফপির খবরে বলা হয়েছে, দেশটিতে একদিনে নতুন করে আরও ২১ হাজার ৩৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শনিবার একদিনে আক্রান্তের সংখ্যা ছিলো ২১ হাজার ৩০৯ জন। সবমিলিয়ে মার্কিন দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৩৬ হাজার ৮৮০ জনে পৌঁছেছে।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় আমেরিকা দুদিন আগেই ইতালি, চীন ও স্পেনকে ছাড়িয়ে গেছে। অবশ্য মৃত্যুর সংখ্যায় এখনও বিশ্বে সবচেয়ে বিপর্যস্ত দেশ ইতালি। দেশটিতে ১০ হাজারের বেশি মারা গেছেন করোনায়। সারা বিশ্বে মৃত্যুর সংখ্যা ৩০ হাজারের বেশি। সেক্ষেত্রে এক তৃতীয়াংশ মৃত্যু হয়েছে শুধু ইতালিতে।

আমেরিকার ভয়াবহ পরিস্থিতির মধ্যে বেশি আক্রান্ত হয়েছে নিউইয়র্ক। রবিবার দেয়া এক বিবৃতিতে নিউইয়র্ক গভর্নর অ্যনড্রিউ কোমো জানান, নিউইয়র্ক রাজ্যে প্রায় ৬০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত এবং ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। মার্কিন এ রাজ্যটিতে সবচেয়ে বেশি মাত্রায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। দেশটির এ রাজ্যেই প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়।

সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ও প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের উপদেষ্টা সিনিয়র মার্কিন বিজ্ঞানী আ্যান্থনি ফৌসি রবিবার পূর্বাভাস দেন যে, এই ভাইরাস আমেরিকায় ১ থেকে ২ লাখ লোক প্রাণ হারাতে পারে!

বিশ্বে মৃত্যু ৩০ হাজার, ইতালিতে ১০ হাজার ছাড়ালো

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading