হিলিতে ক্ষুধার্তদের ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিলেন ইউএনও

হিলিতে ক্ষুধার্তদের ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিলেন ইউএনও

উত্তরদক্ষিণ ৩০ মার্চ ২০২০ । ১৩:২৩

প্রাণঘাতী করোনার আতঙ্কে মানুষ যখন ঘরবন্দি। লকডাউনের কারণে সবচেয়ে ভোগান্তিতে পড়ছে দিন এনে দিন খাওয়া হতদরিদ্র মানুষগুলো। এমন সময় অসহায় ও হতদরিদ্রদের মুখে অন্য তুলে দিতে রাতের আধারে ঘরে ঘরে পৌছে দিচ্ছেন খাদ্যসমগ্রী দিনাজপুরের হাকিমপুরের (হিলি) উপজেলার ইউএনও আব্দুর রাফিউল আলম।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল রাফিউল আলম জানান, রোববার (২৯ মার্চ) সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত উপজেলা বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ১শ হতদরিদ্রদের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিড়া, ১ কেজি লবণ ও ১ কেজি করে মশুরের ডাল পৌছে দেয়া হয়েছে।

তিনি আরও জানান, করোনাভাইরাস মোকাবেলায় হাকিমপুর উপজেলা প্রশাসন সর্বক্ষণ মাঠে কাজ করছেন। অপ্রয়োজনে বাড়ির বাহিরে কেউ যেন বের না হয়। সবাইকে হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের পাশে থাকার অহ্বান জানান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading