মৃত্যু লাখ না ছাড়ালেই ট্রাম্প ‘সন্তুষ্ট’?

মৃত্যু লাখ না ছাড়ালেই ট্রাম্প ‘সন্তুষ্ট’?

উত্তরদক্ষিণ অনলাইন। ৩০ মার্চ ২০২০ । ১৫:০০

হানজালা শিহাব: নভেল করোনাভাইরাসে বিশ্বের যে কয়টি দেশ বেশি ক্ষতিগ্রস্ত তার একটি মার্কিন আমেরিকা। তথ্য প্রযুক্তি আর অস্ত্র উৎপাদন বা ব্যবসায় বিশ্বের মোড়ল হলেও করোনা নামক না দেখা এক ভাইরাসের বিরুদ্ধে লড়তে গিয়ে দেশটি এরই মধ্যে ক্লান্ত। বলতে গেলে অসহায় আত্মসমর্পণ করেছে প্রকৃতির কাছে। এ মুহূর্তে করোনায় বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত দেশের নাম আমেরিকা। প্রায় দেড় লক্ষ মার্কিন নাগরিক করোনা বা কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে। দিন যত যাচ্ছে এই পরিসংখ্যানও তত লাফিয়ে ফালিয়ে বৃদ্ধি পাচ্ছে। শেষ তথ্যানুযায়ী, আমেরিকাসহ পৃথিবীর ১৯৯টি দেশে করোনা ছোবল দিয়েছে। এই ছোবলে আক্রান্ত ৭ লক্ষাধিক মানুষ। এর মধ্যে ৩৪ হাজারের বেশি করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন। তবে এখানেই পরিস্থিতির পরিসমাপ্তি নয়।

ধারণা করা হচ্ছে, শুধু আমেরিকাতেই করোনাভাইরাস প্রায় ২ লাখ লোক প্রাণ হারাতে পারেন! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা, সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ও সিনিয়র মার্কিন বিজ্ঞানী আ্যান্থনি ফৌসি এই পূর্বাভাস দিয়েছেন। দেশের সার্বিক পরিস্থিতি এতটাই খারাপ যে, ট্রাম্প নিজেই মন্তব্য করেছেন, মৃতের সংখ্যা এক লাখের বেশি বাড়তে না দিলেই তার প্রশাসন ‘খুব ভালো কাজ করেছে’ বলে প্রমাণ হবে। ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট যে, আমেরিকায় ১ লাখ মানুষের করোনায় মৃত্যু না হলেই তিনি কার্যত সন্তুষ্ট। তার মানে এটাও বোঝা যায় যে, সংখ্যাটি এক লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কাই প্রবল।

সোমবার (৩০ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানায়, হোয়াইট হাউস রোজ গার্ডেনে রবিবার (২৯ মার্চ) দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় মৃতের সংখ্যা লাখ ছাড়াতে পারে। সেটা যদি এক লাখ বা তার নিচে রাখা যায়, তাহলে বোঝা যাবে আমরা সবাই মিলে খুব ভালো কাজ করতে পেরেছি।’

বর্তমানে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী রয়েছে দেশটিতে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যানুযায়ী, আমেরিকায় এখন পর্যন্ত ১ লাখ ৪২ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন প্রায় আড়াই হাজার মানুষ।
বিশ্লেষকদের ধারণা, শুধু আমেরিকায় যদি ১ লাখ মানুষের করোনায় মৃত্যু হয়, তাহলে আক্রান্ত ১৯৯টি দেশের সেই যোগ ফল কতটা ভয়ঙ্কর হবে- এ মুহূর্তে সেটাই বিশ্ববাসীর বড় উদ্বেগের বিষয়!

আমেরিকায় আরও ৫১৮ জনের মৃত্যু

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading