করোনা: শ্যামনগরে প্রতিবন্ধীদের খাদ্য সামগ্রী বিতরণ করেন ফুটবলার রানা

করোনা: শ্যামনগরে প্রতিবন্ধীদের খাদ্য সামগ্রী বিতরণ করেন ফুটবলার রানা

উত্তরদক্ষিণ ৩০ মার্চ ২০২০ । ২০:২১

দেশজুড়ে করোনা ভাইরাস আতঙ্কে গরীব অসহায় মানুষ, খাদ্যাভাবে ভূগছে অসহায় প্রতিবন্ধী পরিবারগুলি, এসব অসহায় মানুষদের সহযোগিতার জন্য এগিয়ে এলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও বসুন্ধরা কিংসের মিডফিল্ডার আলমগীর কবির রানা । গতকাল রবিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিবন্ধীদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, মাস্ক, হাত ধোয়ার সাবান বিতরন করে। আলোমগীর কবীর যানান, যারা কাজ করতে পারে তারাতো কোন না কোন ভাবে খেতে পারে, কিন্তুু যারা প্রতিবন্ধী তারা তো কারো কাছে যেতে পারেনা ইনকাম ও করতে পারেনা তাই তাদের কে খাদ্য সামগ্রী দেয়াই ছিলো মুল উদ্দেশ্য। জানা যায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে ইতিমধ্যে তিনি ভারত, ভুটান, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ সহ বিভিন্ন দেশে সুনামের সাথে খেলা চালিয়ে এসেছেন।

সাতক্ষীরাসহ সারাদেশের গর্ব শ্যামনগর উপজেলার কৃতি সন্তান আলোমগীর কবীর রানা শ্যামনগর ফুটবল একাডেমি নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। তিনি শতাধিক প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। একই সাথে তিনি সরকারের পাশাপাশি বিত্তবানদের সাহায্যের হাত বাড়য়ে দেওয়ার আহবান জানিয়েছেন।

তিনি আরো বলেন আমরা যদি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলে কেউ না খেয়ে মারা যাবে না। সেই সাথে করোনাভাইরাসের থেকে নিজেকে মুক্ত রাখতে ও পরিবারকে নিরাপদ রাখতে সকলকে নিজ নিজ ঘরে অবস্থান করার আহ্বান জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading