ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উদ্যোগে দারিদ্র্য পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
উত্তরদক্ষিণ ৩০ মার্চ ২০২০ । ২০:৫৩
আজ সোমবার (৩০ মার্চ) সাভারে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উদ্যোগে লকডাউন পরিস্থিতিতে গরীব, অসহায় ও দিনমজুরদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। ছায়াবীথি, আমতলা মোড়, সোবাহানবাগ, জাহাঙ্গীরনগর সোসাইটি সহ এর আশেপাশের বিভিন্ন এলাকাতে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয় ।
বিতরন কর্যক্রম চলাকালীন সময়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির বলেন, বাংলাদেশ ছাত্রলীগ চলতি করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গরীব অসহায় মানুষের সেবা প্রদানের জন্য সব সময় প্রস্তুত আছে। আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমত মানুষকে সাহায্য করতে। সেইসাথে সমাজের বিত্তবানদের আহবান করেছেন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।
এসময় আরো উপস্থিত ছিলেন হৃদয় খান, পলাশ, হালিম, শুভ, শাহেদ, সাদ্দাম, সোহেল, আকাশসহ আরো অনেকেই।

