ইন্ডিয়ায় মৃত্যু বেড়ে ৫০, আক্রান্ত ২ হাজার

ইন্ডিয়ায় মৃত্যু বেড়ে ৫০, আক্রান্ত ২ হাজার

উত্তরদক্ষিণ অনলাইন। ০২ এপ্রিল ২০২০ । ১৬:০০

প্রাণঘাতি নভেল করোনাভাইরাস বা কভিড-১৯’র সংক্রমণ রোধে টানা ২১ দিনের লকডাউনের মধ্যেই প্রতিবেশী দেশ ইন্ডিয়ায় মৃতের সংখ্যা ৫০ জনে পৌঁছেছে। সেই সঙ্গে আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজারে ঠেকেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির প্রভাবশালী প্রচারমাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়, বুধবার ২৪ ঘণ্টায় ইন্ডিয়ায় নতুন করে ১২ জন মৃত্যুর মধ্যে দিয়ে প্রানহানির ঘটনা অর্ধশত হয়েছে। আর এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৩৭ জন, যা দেশটিতে একদিনে সর্বোচ্চ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, করোনাভাইরাসে ইন্ডিয়ায় এ পর্যন্ত ১ হাজার ৯৬৫ জন আক্রান্ত হয়েছেন। বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি গেছেন এমন রোগীর সংখ্যা ১৫১। দেশটির সব রাজ্যের মধ্যে তামিলনাড়ুতে চলতি সপ্তাহে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৬০ জনের শারীরিক পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়েছে। নিম্নে রাজ্যগুলোতে করোনা মহামারির সবশেষ পরিস্থিতি তুলে ধরা হলো-

তামিলনাড়ু: রাজ্যটিতে এখনও পর্যন্ত ২৩০ জনেরও বেশি মানুষের শরীরে ওই রোগের সংক্রমণ ধরা পড়েছে। ইতিমধ্যেই সেখানে ১ জনের মৃত্যু হয়েছে এবং ৬ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

মহারাষ্ট্র: ইন্ডিয়ার অন্যান্য রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। বুধবার ওই রাজ্যে মোট ৮৬ জন নতুন করে আক্রান্ত হন। ওই রাজ্যে মোট আক্রান্ত ৩০২ জন। ভাইরাসের ছোবলে সেখানে এ পর্যন্ত ৯ জন মারা গেছে এবং ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

নয়াদিল্লি: গত বুধবার দিল্লিতে ৫৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এবং অন্ধ্রপ্রদেশে ৪৩ টি নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ দিল্লির নিজামুদ্দিনে শত শত লোক একটি বিশাল ধর্মীয় সমাবেশে অংশ নেয়ার পরে দেশব্যাপী আরও বেশি করে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তাবলিগ-ই-জামাতের সদস্যরা দিল্লিতে অবস্থিত মার্কাজ নিজামউদ্দিনের ওই সমাবেশে যোগ দেয়ার পরেই ভারত জুড়ে ১৩০ টিরও বেশি করোনা পজিটিভ রোগীর সন্ধান মিলেছে। ওই ধর্মীয় সমাবেশে যোগদানকারীদের মধ্যে ৭ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading