সাভারে গরীবদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন

সাভারে গরীবদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন

উত্তরদক্ষিণ অনলাইন। ০৩ এপ্রিল ২০২০ । ১৯:১৩

সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের বাড্ডা ভাটপাড়া এলাকায় দারিদ্র পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য পৌঁছে দিলেন রমজান আহমেদ। তিনি বলেন এ দেশ আমার, এদেশের মানুষ আমার, আমি আমার সর্বোচ্চ দিয়ে মানুষের পাশে থাকতে চাই তাদের সেবা করতে চাই। আমি যতদিন বেঁচে থাকব আমার সবটুকু দিয়ে মানুষের সেবা করে যাব।

এছাড়াও তিনি বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। এবং সরকারি স্বাস্থ্য নির্দেশনা মানার জন্য সকলকেই অনুরোধ জানাচ্ছি। রমজান আহমেদ আরো বলেন দিন রাত নেই আমার কাছে যখন যে আসবে আমি সবার জন্যই কাজ করে যাব। বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কেউ না খেয়ে থাকবে না সবার দুয়ারে দুয়ারে খাদ্য পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে দারিদ্র্য মানুষের পাশে দাঁড়িয়ে আছি এবং তাদের ঘরে ঘরে গিয়ে খাদ্য পৌঁছে দিচ্ছি। এ সময় বাড্ডা ভাটপাড়া এলাকায় মধ্যে এর আশেপাশের এলাকাতেও বিনামূল্যে দারিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading