ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের ত্রাণ বিতরন

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের ত্রাণ বিতরন

উত্তরদক্ষিণ অনলাইন ০৩ এপ্রিল ২০২০ । ২০:০৬

শুক্রবার ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে ঠাকুরগাঁও পৌরসভাধীন চা বিক্রেতাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় চা বিক্রেতারা করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি দেন।

ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে ১ শ ৫৫ জন চা বিক্রেতার মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেককে দশ কেজি চাল ও দুই কেজি করে আলু প্রদান করা হয়।

চা বিক্রেতাদের করোনা বিষয়ে সচেতনতামূলক দিক নির্দেশনা দেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান, আশা বণি শিখাসহ জেলার
বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ।

এসময় জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম সকলকে বাড়ি থেকে বাইরে না বের হওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, মাননীয় প্রধামন্ত্রীর নিদের্শনা অনুযায়ী যারা কর্মক্ষম কিন্তু করোনা ভাইরাসের কারণে ঘর থেকে বের হতে পারছেন না তাদের অগ্রাধিকার ভিত্তিক তালিকা তৈরি করে আমরা রিলিফ সামগ্রী প্রদান করছি। এভাবেই মটর শ্রমিক , দোকান কর্মচারি , হোটেল শ্রমিক, দিনমজুরদের রিলিফ প্রদান করা হবে। একটা মানুষকেও আমরা কষ্টে থাকতে দিবোনা এটা প্রধানমন্ত্রী বলেছেন। তাই ঠাকুরগাঁও জেলা প্রশাসন সে অনুযায়ী কাজ করছে।

রিলিফ পাওয়া কালিবাড়ি ফুটপাতের চা দোকানদার কাইয়ুম বলেন, যদিও আমাদের বাড়ির যা সদস্য সংখ্যা তাতে ১০ কেজি চাল যথেষ্ট না, তবুও সবার জীবন বাঁচানোর স্বার্থে আমরা এখন থেকে ঘরেই থাকবো। অন্যান্য চা বিক্রেতারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং এই
সহযোগীতা অব্যাহত থাকলে তারা ঘর থেকে বের হবেন না প্রতিশ্রুতি দেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading