ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত
উত্তরদক্ষিণ অনলাইন ০৩ এপ্রিল ২০২০ । ২০:০৬
জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ভারত-বাংলাদেশ চোষপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক জন্মগতভাবে বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোররাতে উপজেলার চোষপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত যুবক জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক হলেও বর্তমানে তিনি ভারতীয় রেশনকার্ডধারী এবং ১০ বছর যাবৎ আরেকটি বিয়ে করে সপরিবারে ভারতের পাঞ্জিপাড়ায় বসবাস করেন বলে এদেশে তার পারিবারিক সূত্রের বরাত দিয়ে বিজিবি জানায়। তার লাশ বিএসএফ নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ৫০বিজিবির অধিনায়ক লে.কর্নেল সহিদুল ইসলাম বলেন, নিহতের পারিবারিক সূত্রের মাধ্যমে তিনি জেনেছেন, নিহত যুবকের নাম জয়নাল আবেদীন (৩৫)।
তিনি রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামের মো. মাঝিলের ছেলে । তবে এদেশে ১ টা বউ থাকেেলও সে আরেকটি বিয়ে করে ২য় স্ত্রীসহ ১০ বছর যাবত ভারতে বসবাস করে। এ ব্যাপারটি বিজিবিকে নিশ্চিত করেছেন এদেশে অবস্থানরত নিহতের স্বজন ও প্রতিেেবশীরা বলে তিনি জানান। বিজিবি জানায় , বৃহস্পতিবার ভোরে জয়নাল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা চালায়। এ সময় চোষপাড়া সীমান্তের ৩৭৯ নম্বর পিলার এলাকার বিপরীতে ভারতের চাকলাগড় বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন ওই ব্যক্তি ।
বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার আব্দুর রহিম জানান, ওপার থেকে বাড়ি ফিরছিল জয়নাল। আসার সময় বিএসএফের গুলিতে নিহত হয় সে। বিজিবি অধিনায়ক জানান, বিএসএফ’র সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ব্যাপারটি নিয়ে আরও সুনির্দিষ্ট ও বিস্তারিত জানতে চেষ্টা করা হচ্ছে।

